ইলেকট্রিক গাড়ি ও শক্তি ব্যবস্থার প্রতি আমার আগ্রহ আজকের নয়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স নিয়ে পড়ার সময় থেকেই এই বিষয়গুলো আমাকে টেনেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে Tesla, SpaceX এবং EV, ব্যাটারি ও সোলার প্রযুক্তির প্রতিটি বড় অগ্রগতি অনুসরণ করেছি।
আমি এখন BYD Atto 3 (2025)-এর একজন মালিক। প্রায় দুই বছরে গাড়িটি ৩০,০০০ কিলোমিটারের মতো চলেছে। বাংলাদেশে EV মালিকের সংখ্যা যখন খুবই কম, তখনই আমি গাড়িটি কিনেছিলাম—চার্জিং অবকাঠামো সীমিত এবং অনেকে নিরুৎসাহিত করলেও। সিদ্ধান্তটি নিয়েছিলাম হিসাব, যুক্তি এবং নিজের বাস্তব প্রয়োজন বুঝে।
এরপর পরিচিত ও আগ্রহী অনেক মানুষের প্রশ্নের উত্তর দিয়েছি, গাড়ি বাছাইয়ে সাহায্য করেছি এবং EV নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি। বারবার শুনেছি—ডিলার বা বিক্রয়কর্মীদের চেয়ে বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া নিরপেক্ষ ব্যাখ্যাই তাদের আত্মবিশ্বাস দিয়েছে।